প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অশান্ত শ্রাবণ
বৃষ্টি (আগষ্ট ২০১২)
মো: আশরাফুল ইসলাম
১১
0
৩৯৩
আকাশটা মেঘলা ছিল সকাল থেকেই
নেমেছিল বৃষ্টি দিগন্ত জুড়ি,
কখনওবা ঝরছিল মুষলধারে
কখনওবা ইলশেগুঁড়ি।
একটানা শব্দ ঝমঝম ঝমঝম
তোলে এক চিরচেনা মায়াবী সুর,
যে সুরের বন্ধনে ঢাকা পড়ে যায়
কিশোরীর পায়ের নূপুর।
নীরব দাড়িয়ে থাকে বৃক্ষরাজি
নেমেছে যেন এক শোকের ছায়া,
অবিরাম বৃষ্টির ঝমঝম শব্দ
ছড়িয়ে দেয় যেন গভীর মায়া।
সকাল গড়িয়ে আসল দুপুর
কমলনা একটুও বৃষ্টির বেগ,
তবুও মনে যেন ছড়িয়ে গেল
গীতিময় অনুভূতি সুখের আবেগ।
সেদিনের ঘোলাটে মেঘের আড়ালে
ঢাকা পড়ে গিয়েছিল রোদ্দুর,
নীড় হারা চাতকের বিষাদগীতি
মনে হয় যেন বেদনাবিধুর.
বাড়তেই লাগল বৃষ্টির বেগ
কমলনা যেন কিছুমাত্র,
এই অবসরে লিখলাম আমি
কবিতার দুটি ছত্র।
এ যেন চিরায়ত শ্রাবণ দিনের
শাশ্বত কিছু রূপ,
অশান্ত শ্রাবণের বর্ষণ প্রকৃতি
মনে হয় যেন চির অপরূপ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সালেহ মাহমুদ
এ যেন চিরায়ত শ্রাবণ দিনের শাশ্বত কিছু রূপ, অশান্ত শ্রাবণের বর্ষণ প্রকৃতি মনে হয় যেন চির অপরূপ। ---------- বাহ সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ আগস্ট, ২০১২
suvojit1
ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ আগস্ট, ২০১২
মিলন বনিক
সুন্দর অনুভুতি...ভালো লাগলো...শুভ কামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১২
তানি হক
এ যেন চিরায়ত শ্রাবণ দিনের শাশ্বত কিছু রূপ, অশান্ত শ্রাবণের বর্ষণ প্রকৃতি মনে হয় যেন চির অপরূপ।...সুন্দর ছন্দ মালায় সুন্দর কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ আগস্ট, ২০১২
খোরশেদুল আলম
সেদিনের ঘোলাটে মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল রোদ্দুর, নীড় হারা চাতকের বিষাদগীতি মনে হয় যেন বেদনাবিধুর. // অতিবৃষ্টি এমনি হয়। ভালো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১২
দিপা নূরী
অশান্ত শ্রাবণের বর্ষণ প্রকৃতি মনে হয় যেন চির অপরূপ। ....... অনেক সুন্দর ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১২
প্রিয়ম
আমার অনেক ভালো লেগেছে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১২
নজরুল ইসলাম
আপনার কবিতা অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ আগস্ট, ২০১২
মৌ রানী
অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ আগস্ট, ২০১২
সোমা মজুমদার
sundar lekha, valo laglo
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ আগস্ট, ২০১২
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০২ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা: ১২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী